নিজস্ব প্রতিবেদক ::
নাম সায়মন রহিম আদনান। শিশুটির বয়স ৭ বছর। করোনা ভাইরাসে পুরো বিশ্ব যখন আক্রান্ত হয়ে মানুষ ঘরবন্দি হয়ে অসহায়, তখন অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষই। বিশেষ করে দেশের প্রতিটি জেলায় সরকারের পাশাপাশি মানবতার হাত বাড়িয়েছেন বিত্তবানরা। কারণ একটাই, অসহায় মানুষ যেন ভালো থাকেন। নিম্ন আয়ের গৃহবন্দি মানুষকে ভালো রাখার এ কাজে অংশ নিয়েছে ৭ বছরের শিশু আদনানও। মানবসেবায় ব্যাডমিন্টন নামক সংগঠনকে স্কুলের টিফিনের জমানো টাকা থেকে ৫শ টাকা দিয়েছে আদনান।
বিষয়টি নিশ্চত হওয়া গেছে-এমডি আমমার নামক ফেইসবুক আইডি এবং মানবসেবায় ব্যাডমিন্টন নামের একটি ফেইসবুক পেইজ থেকে।
তারা আদনানের ছবিসহ একটি পোস্টে লিখেছেন-আলহামদুলিল্লাহ, ❤💙
বর্তমানে বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ কঠিন মুহূর্তে গরিব-দুঃখি মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ব্যাডমিন্টন পরিবারের ডাকে মো. আদনান ❤ আমাদরকে ৫০০ টাকা সহযোগিতা পাঠিয়েছেন 😘।
উল্লেখ্য, আদনান ব্যাডমিন্টন জাতীয় দলের খেলোয়াড় অপুর ভাগনা। আদনান সিলেটের দক্ষিণ সুরমার কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।