• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সর্দি-জ্বরে মারা যান স্ত্রী, করোনা মুক্ত স্বামীও

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১, ২০২০

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে স্ত্রীর মৃত্যুর পর স্বামীর করোনাভাইরাস পরীক্ষায় ফলাফল নেগেটিভ বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (০১ এপ্রিল) রাতে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন শাসম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত সোমবার সুনামগঞ্জ পৌর শহরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে স্ত্রী মারা যাওয়ায় ও মৃত মহিলার স্বামীরও জ্বর, কাশি থাকায় ওই দিনই সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনাভাইরাসের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য ভর্তি করা হয়। যার কারণে শহীদ শামসুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ তার শরীরের নমুনা আইইডিসিআরে পাঠালে তার ফলাফল নেগেটিভ আসে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, জ্বর, কাশিজনিত কারণে সোমবার শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে আইইডিসিআর কর্তৃক করোনা ভাইরাস পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এ সময় তিনি গুজবে কান না দিয়ে ধৈর্য্য সহকারে সরকারী নির্দেশনা পালন করার জন্য অনুরোধ করেন।