• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২৬ বস্তা সরকারি চালসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১, ২০২০

বি৭১নি ডেস্ক :
২৬ বস্তা সরকারি চালসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রাম থেকে চালসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুজিবর রহমান সানা (৫৩) বড়দল গ্রামের বাসিন্দা। তিনি বড়দল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বড়দল গ্রামের শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ২৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। ১০ টাকা কেজি দরের এই সরকারি চালগুলো ডিলার মুজিবর সানা ওই বাড়িতে গোপনে মজুদ রাখে।’
ওসি জানান, অভিযানের সময় শাহজাহান পালিয়ে যান। তবে গ্রেপ্তার করা হয় ডিলার মুজিবর সানাকে। এ বিষয়ে থানায় মুজিবর সানা ও শাহজাহানের নামে মামলা হয়েছে।
সাতক্ষীরা জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ১০ টাকা কেজি দরের চাল বিতরণের শেষ দিন ছিল গতকাল।