• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রশাসনের নির্দেশ অমান্য করায় ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১, ২০২০

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ বাজারে প্রশাসনের নির্দেশ অমান্য করায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউব ম্যাজিষ্ট্রেট শবনম শারমিন।
জানা যায়, পৌর শহরের গোলাপগঞ্জ বাজারে এক ব্যবসায়ী করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রশাসনের আইন অমান্য করে পার্টেসের দোকান খুলা রাখায় তাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সামজিক দূরত্ব বজায় রাখতে ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলের সহযোগিতা প্রয়োজন। দেশের এই অবস্থা থেকে উত্তরণ হতে সকলকে সচেতন ও নিয়মকানুন মেনে চলতে হবে।