• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগ‌ঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ত্রিশ বস্তা চালসহ দুইজন আটক

bijoy71news
প্রকাশিত মার্চ ৩১, ২০২০

সুনামগঞ্জ প্র‌তি‌নি‌ধি :
করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ১০টাকা কেজির ৩০ বস্তা চালসহ সুনামগঞ্জে দুইজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃতরা চাল বিক্রি না করে বস্তা পাল্টিয়ে আত্মসাৎ করার চেষ্টা করছিলো বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার দুপু‌রে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং এলাকার নিয়ামতপুর এলাকার এক‌টি দোকান থে‌কে তা‌দের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গৌরারং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শওকত আলী ও স্থানীয় চা‌লের ডিলার বিপ্লব সরকার।
ডি‌বি পু‌লি‌শের ও‌সি মোক্তা‌দির আহমদ জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ১০টাকা কেজির চাল বিক্রি না করে বস্তা পাল্টিয়ে আত্মসাৎ করার সময় হা‌তেনা‌তে দুই জন কে ৩০বস্তা চালসহ আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের জেলা পু‌লি‌শের কার্যাল‌য়ে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। আটককৃত‌দের বিরু‌দ্ধে থানায় মামলা দা‌য়ের করা হ‌বে।