• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দরিদ্র তিনশ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মাহিউদ্দিন সেলিম

bijoy71news
প্রকাশিত মার্চ ৩১, ২০২০

নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাস সক্রমন ঠেকাতে দেশে অঘষোতি লকডাউন চলছে। সবকিছুই বন্ধ। রাস্তাঘাটও ফাঁকা। এতে বিপাকে পড়েছেন দরিদ্র মানুষেরা। এই সঙ্কটে অসহায় মানুষদের সহায়তায় সরকারের পাশপাশি এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠনও। অনেকে ব্যক্তি উদ্যোগেও সহায়তা করছেন দরিদ্রদের। এমনই একজন সিলেটের ক্যিড়া সংগঠক ও ব্যবসায়ী মাহিউদ্দিন সেলিম।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম তার ব্যবসা প্রতিষ্ঠান মাহা’র পক্ষ থেকে মঙ্গলবার তিনশ’ দরিদ্র ব্যক্তিকে খাদ্যসামগ্রি প্রদান করেন।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সমানে এগুলো বিতরণ করা হয়। এসময় মাহিউদ্দিন সেলিম ছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল উপস্থিত ছিলেন।
বিতরণ করা খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ২০ কেচি চাল, ১০ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ২কেজি চিনি, ১কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ৫০০ গ্রাম গুড়া দুধসহ সাবান, হলুদ, জিরা, আদা, রসুন, মরিচ ও চা পাতা রয়েছে।