• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে ৫ প্রবাসী, ১ জনের রিপোর্ট সন্তোষজনক

bijoy71news
প্রকাশিত মার্চ ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক :

শহীদ শামসুদ্দিন হাসপাতালে সোমবার আরো ১ প্রবাসীকে আইসোলেশনে রাখা হয়েছে। এই নিয়ে আইসোলেশনে মোট ৫ প্রবাসী থাকার কথার নিশ্চিত করেছেন হাসপাতাল কতৃপক্ষ।
এদের মধ্যে ২ জনের অবস্থা ভালো রয়েছে। ৫ জন আইসোলেশনে থাকলেও এর মাঝে ১ জন নারীর রিপোর্ট রোববার সিলেটে এসে পৌছলেও ওই প্রবাসী মহিলার শরীরে করোনাভাইরাসের লক্ষন ধরা পড়েনি বলে রিপোর্টে উল্লেখ করা হয়।