• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাজা স্থগিত, মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

bijoy71news
প্রকাশিত মার্চ ২৪, ২০২০

বি৭১নি ডেস্ক :
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিস্থিতিতে বয়স বিবেচনায় কারাবন্দী বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার ৬ মাসের সাজা স্থগিত করেছে সরকার।
আজ বিকেল ৪টার দিকে গুলশানে আইনমন্ত্রী আনিসুল হক তার বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বেশ কিছুদিন ধরে খালেদা জিয়ার জামিন ও মুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই ঘোষণা দিলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, বয়স বিবেচনায়, মানবিক কারণে সরকার সদয় হয়ে দণ্ডাদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার সাজা স্থগিত করা হয়েছে ফৌজদারী কার্যবিধির ৪০১/১ ধারা অনুযায়ী এটা আইনি প্রক্রিয়ায় করা হয়েছে।