• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে হোম কোয়ারেন্টিনে না থাকায় তিন প্রবাসীকে জরিমানা

bijoy71news
প্রকাশিত মার্চ ২১, ২০২০

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জের পৌর এলাকায় হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে চলাফেরার দায়ে এক আমেরিকা প্রবাসী ও দুইজন যুক্তরাজ্য প্রবাসীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর এলাকার দাঁড়িপাতনের যুক্তরাজ্য এক প্রবাসী, রণকেলী দিঘীরপাড় গ্রামের এক আমেরিকা প্রবাসী ও লামার দক্ষিণভাগ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, হোম কোয়ারেন্টিন না মানায় এই তিন প্রবাসীকে জরিমানা করা হয়েছে। উপজেলার যে প্রবাসী হোম কোয়ারেন্টিন মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।