নিজস্ব প্রতিবেদক :
‘শাহপরান কি জয়’, ‘৩৬০ আউলিয়া কি’ জয়। ভক্তদের জয়ধ্বনি আর গান-বাজনায় উৎসব মূখর হয়ে ওঠে হযরত শাহপরান (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে খাদিম নগর পর্যন্ত।মাথায় লাল কাপড় হাতে দা, রামদা হাতে সকাল থেকে মাজারে জড়ো হতে তাকে ভক্তবৃন্দ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তা উপভোগ করেন পথচারী ও বাসাবাড়িতে থাকা মানুষজন। শিশু থেকে নারী-পুরুষের হাতে থাকা দা, রামদা দেখে মনে হয়ে ওঠে আজ লাকড়িতোড়া উৎসব।
হযরত শাহপরান (রহ.) এর স্মৃতি বিজড়িত লাকড়িতোড়া উৎসব উপলক্ষে জোহরের নামাজের পর হযরত শাহপরান (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে ভক্তবৃন্দ একসাথে জড়ো হয়ে লাকড়ি আনতে নগরীর খাদিম নগর চা বাগানে যান। লাকড়ি কেটে ভক্তবৃন্দ মাজারে নিয়ে আসেন। এইসব লাকড়ি দিয়ে হযরত শাহপরান (রহ.) এর বার্ষিক উরশ শরীফে শিন্নি রান্না করা হবে।
প্রতিবছরের সফর মাসের ১৯ তারিখ লাকড়িতোরা উৎসব পালন করে আসছেন ভক্তবৃন্দ। খাদিম নগর চা বাগানে হযরত শাহপরান (রহ.)-এর কয়েকজন ভক্তবৃন্দের সাথে কথা হলে তারা জানান, আমরা প্রতিবছর লাকড়িতোড়া উৎসবে এই বাগানে লাকড়ি কাটতে আসি।