• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিপুল পরিমাণ ইয়াবাসহ চুনারুঘাট থেকে আটক ৩

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক অভিযানে ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করে রোববার (১৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যম তাদের কারাগারে প্রেরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।
পুলিশ জানায়, চুনারুঘাট থানাকে মাদক মুক্ত করার জন্য নবাগত অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এএসআই ইমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বাল্লা রোডের প্রবেশ মুখ থেকে পৃথক অভিযানে তাদের আটক করে। এ সময় আটকৃতদের দেহ তল্লাশি করে ৩ হাজার ৪০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের মৃত মতলিব উল্লার পুত্র মো. আদর মিয়া (৩৭), চুনারুঘাট গোবরখলা গ্রামের আ. সহিদ এর পুত্র মো. ফারুক মিয়া (৩২), ছুরত আলীর পুত্র রুহেল মিয়া (৩৫)।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল ইসলাম।