• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ৪

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে শিশুসহ অন্তত ৪জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের উত্তর কানিশাইল প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামের জুমা দাস (৪০) ও তার শিশুপুত্র লিমন দাস ( ৫)। অপর আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাদেশ্বর থেকে ছেড়ে আসা সিলেটের উদ্দেশ্যে ই.ম এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ-০৪-০২১৪) ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের উত্তর কানিশাইল এলাকায় আসামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় এক শিশুসহ ২জন মহিলা ও একজন পুরুষ আহত হন। আহতদের তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।