• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টানা বৃষ্টিতে শাহপরান মাজার রোডের রাস্তার বেহাল দশা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
টানা বৃষ্টিতে সিলেট শাহপরান মাজার রোডের রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে খানাখন্দ। চরম দুর্ভোগে আছেন শাহপরান এলাকাবাসী। ঘটছে ছোট বড় দুর্ঘটনা মাজারে আসা ভক্তঅনুরাগীরা পড়ছে বিরম্বনায়। রাস্তায় পড়ে তাদের জামা কাপর নষ্ট হচ্ছে।
এসব রাস্তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা রাস্তা দিয়ে ভারী যানবাহন চলায় খানাখন্দ আরও বাড়ছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। এসব রাস্তা দিয়ে রিকশা দিয়ে যাওয়া-আসা করতে আমাদের মতো বয়স্ক মানুষের বেশি সমস্যায় পড়তে হয়। নিয়মিত সংস্কার না করায় রাস্তাগুলোর এমন অবস্থা হয়েছে। বর্ষার আগেই সংস্কার হলে এমন দুর্ভোগ পোহাতে হতো না।খানাখন্দে যান চলাচলে নোংরা পানি ছড়িয়ে-ছিটিয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে শাহপরান মাজারে আসা ভক্তনুরাগীরা পথচারীদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সড়কগুলোতে সংস্কারের দাবি জানিয়েছেন যাত্রীরা।