• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সুরঞ্জিত সেনগুপ্ত চত্ত্বর বাস্তবায়ন কমিটির আলোচনা অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৮

সুরঞ্জিত সেনগুপ্ত চত্ত্বর বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৪আগস্ট বিকাল ৪টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক প্রানকান্ত দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ধীরেন্দ্র চন্দ্র দাস রায় ও গুলজার আহমদ।
অন্যান্যের উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যাপক জ্যোতিষ মজুমদার, সদস্য সুভাষ কান্তি দাস, মোঃ খালেদ মিয়া, মুক্তিযোদ্ধা রজনীকান্ত দাস, মুক্তিযোদ্ধা জিতেন্দ্র কুমার দাস, মুক্তিযোদ্ধা ক্ষীরোদ মোহন দাস, মুক্তিযোদ্ধা প্রীতিশ চনদ্র দাস, ধীরেন্দ্র চন্দ্র দাস রায়, ভূপেন্দ্র তালুকদার প্রমুখ।