• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এবার বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে : পাপন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবেুর রহমানকে উৎসর্গ করা হবে। টুর্নামেন্টটির নাম হবে বঙ্গবন্ধু বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করেছেন।
দুপুরে বিসিবি কার্যালয়ে পাপন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএল উৎসর্গ করা হবে, টুর্নামেন্টের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল।’
এবারের বিপিএলে সাতটি দল খেলবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এই টুর্নামেন্টের সব খরচ বহন করবে বিসিবি, সব দায়িত্ব বিসিবির। সব কিছু ঠিক করে আমরা জানিয়ে দিব। তবে নাম হবে বঙ্গবন্ধু বিপিএল।’
আগামী ডিসেম্বরের ৩ তারিখে বিপিএলের উদ্বোধন হবে। ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে ৬ ডিসেম্বর।