• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে ব্যবসায়ী গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, বিভিন্নমন্ত্রী ও সাংসদদের সম্পের্কে অশ্লীল, মিথ্যা, ও সম্মানহানিকর ছবি শেয়ার ও পোষ্ট করায় বদরুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তিনি সিলেটের দক্ষিণ সুরমার শষ্য উরা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০ টায় বিশ্বনাথের মুন্সিবাজারের নিউ আলী বস্ত্রালয় এন্ড সুজ ষ্টোরের ভিতর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র‌্যাব-৯ জানায়, বদরুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় তার ব্যবহৃত ফেসবুক আইডি বদরুল ইসলাম বিজয় এবং বদরুল ইসলাম হতে জাতির পিতার বিকৃত ছবি, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীদের মানহানিকর ছবি শেয়ার এবং মন্তব্য করে তার ব্যবহৃত ফেইসবুকে পোষ্ট করে প্রচার করে আসতেছিল।
সে তার নিজের ব্যবহৃত ফেসবুক আইডি বদরুল ইসলাম বিজয় এবং বদরুল ইসলাম এর মাধ্যমে শেয়ার এবং মন্তব্য পূর্বক সোশ্যাল মিডিয়ায় ফেইসবুকে পোষ্টসহ তার পরিচিত জনদের মধ্যে শেয়ার করার কথা স্বীকার করে।
সে আরো জানায় বর্তমান সরকার ও সরকার প্রধান তার অপছন্দের বিধায় এই সব কুরুচিপূর্ণ ছবি ও তথ্য পোষ্ট এবং শেয়ার এর মাধ্যমে সাধারণ জনগণদের বিপথে পরিচালনা, সরকার প্রধানের ভাবমূর্তি ক্ষুন্ন ও অবমাননা করা এবং আইন শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে।
এদিকে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তাারকৃত আসামীকে সিলেট জেলার বিশ^নাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯, সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।