• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফেঞ্চুগঞ্জে সেতুর টোল বক্সে দুদকের অভিযান

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৯

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে ‘ফেঞ্চুগঞ্জ সেতু’র টোল বক্সে অনিয়মে অভিযান চলছে।
অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমন্বিত কার্যালয় এই অভিযানে নামে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক বলছে, দলটি সেখানে গিয়ে ফেঞ্চুগঞ্জ সেতুর টোল বক্সের বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে। সিলেট জেলা দুদকের সহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিন আহমদ বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।