• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে ১৯টি ভারতীয় গরু আটক

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৯

                                                             ফাইল ছবি

বি৭১নি ডেস্ক : 

সিলেটের জৈন্তাপুর থেকে ১৯ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। রোববার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টায় উপজেলার লালাখাল এলাকার বাঘছড়া তুমইর সীমান্ত থেকে গরুগুলো আটক করা হয়।
এসময় চোরাকারবারিরা গরুগুলো ফেলে রেখে যায়। পরে বিজিবি গরুগুলো উদ্ধার করে নিয়ে আসে।
১৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইদ বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। যার ফলে প্রায় প্রতিদিন আমাদের সদস্যরা গরু আটক করছে। অন্যান্য মালামাল আটকের চেষ্টা চলছে। তিনি বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।