• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

bijoy71news
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে দক্ষিণ সুরমার তেতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনছব উল্লাহ ছেলে ছামির উদ্দিন ( ৩০) ও জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রামের প্রবোধ সূত্রধরের ছেলে মিঠু সূত্রধর (২৩)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, ভোরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।