• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

IMEI বিহীন মোবাইল ক্রয়ে সাবধান!

bijoy71news
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
অবৈধ, নকল, ক্লোন মোবাইল ফোন ক্রয়ের ব্যাপারে সর্তকতা জারী করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সোমবার (২৯ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের স্পেকটাম বিভাগের উপ পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) হতে আইএমইআই সম্বলিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে National Equipment Identity Register (এনইআইআর) এর মাধ্যমে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে।
এমতাবস্থায়, মোবাইল ফোন হ্যন্ডসেট ক্রয়ের পূর্বে সেটটির আইএমইআই এর সঠিকতা নিন্মোক্ত পদ্ধতি অনুসরণপূর্বক যাচাই করে ক্রয় করা এবং বিক্রেতার নিকট হতে ক্রয় রশিদ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
যে কোন মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space> ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ তে প্রেরণ করতে হবে।
উল্লেখ্য যে, #৬# ডায়াল করার মাধ্যমে হ্যোন্ডসেটের আইএমইআই জানতে পারবেন। জনস্বার্থে বিজ্ঞপ্তিটি জারী করা হলো।