• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সন্ত্রাসী হামলায় নিহত এমসি কলেজের ছাত্র তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

bijoy71news
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯

এমসি কলেজ প্রতিনিধি :
সন্ত্রাসী হামলায় নিহত মুরারিচাঁদ (এমসি) কলেজের বিএসএস (পাস) শিক্ষার্থী তানভীর হোসেন তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে এমসি কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, শিক্ষক পরিষদ সম্পাদক মো. তোতিউর রহমান, নিহত তুহিনের বোন, চাচা ও সহপাঠীসহ কলেজের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নিতাই চন্দ্র মানববন্ধনের সাথে সংহতি পোষণ করে অপরাধীদের সুষ্ঠু বিচার দাবি করেন। মানববন্ধন শেষ করে শিক্ষার্থীরা প্রায় আধাঘণ্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখেন।