• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমায় তানভির হত্যা মামলায় দুই কিশোর গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সহপাঠীর হাতে নিহত তানভির হোসেন তুহিন হত্যা মামলায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ সুরমার আলমপুরের আবুল হোসেনের ছেলে কামরুল ইসলাম (১৬) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বারাকান্দি গ্রামের হারুন অর রশিদের ছেলে ফারুক আহমদ হৃদয় (১৫)।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৭ জুলাই) তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) মো. মনিরুজ্জামান।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই সকালে আলমপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে তানভির হোসেন তুহিন নামের এক ছাত্রকে খুন করে তার কয়েক সহপাঠী। এ ঘটনায় ১০ জনকে আসামী করে মোগলাবাজার থানায় মামলা দায়ের হয়।