• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চা বাগানে ঘুরতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা, ছেলেধরা অপবাদে মারধর

bijoy71news
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে এবার ছেলেধরা সন্দেহে প্রেমিক-প্রেমিকাকে মারধর করেছে স্থানীয় জনতা। এসময় কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুৎজনকে উদ্ধার করে নিয়ে আসে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে পাত্রখোলা চা বাগান এলাকায় বেড়াতে গিয়েছিলেন সিলেট ওসমানিনগরের সাহান মিয়া (২২) ও কমলগঞ্জ উপজেলার কামদপুর গ্রামের এক তরুণী (১৭)। এসময় স্থানীয় শ্রমিকরা সন্দেহবশত ওই তরুণ-তরুণীকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তারা চলে যাওয়ার চেষ্টা করলে এক শ্রমিক ছেলেধরা বলে চিৎকার করেন। ওমনি শতাধিক শ্রমিক জড়ো হয়ে ওই তরুণ-তরুণী এবং তাদের নিয়ে যাওয়া সিএনজি চালক মৌলভীবাজার সদরের জগন্নাথপুর এলাকার সামসুল ইসলামের ছেলে অলি আহমেদ (২২) আটকে মারধর শুরু করেন। এ সময় তাদেরকে রক্ষা করতে গিয়ে মন্তাজ মিয়া নামে এক পল্লী চিকিৎসক আহত হনন। তাকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষ বাড়িতে ফেরৎ পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাত্রখোলা চা বাগানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির হাত থেকে প্রেমিক যুগল ও সিএনজি চালক সহ ৩ জনকে উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরআগে গত গত ২০ জুলাই রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান এলাকায় ছেলেধরা সন্দেহে স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করে।