• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে দুজনকে পুলিশে সোপর্দ

bijoy71news
প্রকাশিত জুলাই ২২, ২০১৯

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে ২ জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
কমলগঞ্জ থানার এএসআই আনিছুর রহমান জানান, রোববার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান এলাকায় এক অপরিচিত যুবককে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। পরে ছেলেধরা সন্দেহে স্থানীয় জনতা তাদের পুলিশে সোপর্দ করে।
তিনি জানান, আটক যুবকের নাম সানাউল্যাহ (২৫)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন।
অপরদিকে মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রাম এলাকা থেকে ছেলে ধরা সন্দেহে শহীদুর রহমান (৩২) নামের যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
আটক শহীদুর রহমান কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মখলিছুর রহমানের ছেলে।
পুলিশি জিজ্ঞাসাবাদে সে ওই রাস্তা দিয়ে সিলেট যাওয়ার কথা বলেছে। ঘটনার খবর পেয়ে থানার পুলিশ উবাহাটা ও দেওড়াছড়া এলাকা থেকে অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যান।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, দুই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।