• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা থেকে ১২ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা থেকে ১২ মামলার পরোয়ানাভূক্ত আসামি আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে মোগলাবাজার থানা পুলিশ। তিনি মোগলাবাজার থানার কদমতলী এলাকার শারপিং গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
বুধবার (১৭ জুলাই) থানার এসআই জয়ন্ত কুমার দে এবং এএসআই মো. মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আব্দুল জলিলের বিরুদ্ধে দায়রা নং-১৩৮৪/১৮, দায়রা-৯৩৩/১৭, দায়রা-১১২৮/১৬, দায়রা-১২৪৭/১৫, দায়রা-৪৪৬/১৭, দায়রা-১৮৮৮/১৭ এবং দায়রা-১১২৭/১৬ মামলায় সর্বমোট ৫ বছর ১১ মাস সশ্রম কারাদণ্ড এবং চল্লিশ লাখ বত্রিশ হাজার তিন শত চুয়ান্ন টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া তার বিরুদ্ধে কোতোয়ালী সিআর ১৬০৯/১৮, দক্ষিণ সুরমা সিআর-১৯১/১৮, দক্ষিণ সুরমা সিআর-২৫২/১৮, দক্ষিণ সুরমা সিআর-২৫৪/১৮ এবং কোতয়ালী সিআর-১১৪২/১৬ পরোয়ানা তামিলের অপেক্ষায় মুলতবী ছিল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা এসব তথ্য নিশ্চিত করেছেন।