• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিমানের হজ ফ্লাইট শুরু সিলেট থেকে

bijoy71news
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
৪২০ জন হজ যাত্রী নিয়ে সিলেট ছাড়ছে বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সোয়া ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিজি ৩৩৩৭ ফ্লাইটটি জেদ্দার পথে ছেড়ে যায়।
হজ এজেন্সিজ বাংলাদেশের (হাব) সিলেট জোনের সাধারণ সম্পাদক জহিরুল কবির চৌধুরী শিরু এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার সিলেট থেকে সরাসরি ১২৬০ জন হজযাত্রী সরাসরি রওয়ানা হবেন। আগামীকাল শুক্রবার জেদ্দায় যাবে একটি ফ্লাইট এবং ৩ আগস্ট সিলেট থেকে প্রথমবারের মতো সরাসরি মদীনায় যাবে আরেকটি ফ্লাইট।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে হজ ফ্লাইট পরিচালনা করছে।