• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইয়াবাসহ শমশের নগরে গ্রেপ্তার ৩

bijoy71news
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমের নেতৃত্বে এএসআই শাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শমশেরনগর বিমানবন্দর সড়ক থেকে ৯ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে রেজাউল ইসলাম ওরপে মামুন (২৫), কেছুলুটি গ্রামের প্রয়াত হেকিম উল্যার ছেলে সালেক মিয়া (২৮) ও কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার আব্দুল মন্নানের ছেলে জসিম উদ্দিন (২০)।
শমশেরনগর পুলিশ ফাড়ির এএসআই মো. শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনি বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।