• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নগরভবনে আ.ফ.ম কামালের মরদেহ

bijoy71news
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ.ফ.ম কামালের মরদেহ সিলেট সিটি করপোরেশনে নেওয়া হয়েছে।
রোববার (১৪ জুলাই) দুপুর আড়াইটায় দিকে সিলেট নগর ভবনে এনে রাখা হয়। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নগরভবনে রাখা হয় মরদেহ।
এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন পেশার মানুষ ও নগরভবনের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে সিলেট ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয় তার মরদেহ। আ.ফ.ম কামাল দীর্ঘদিন ডায়াবেটিস সমিতির সাথে জড়িত ছিলেন। সেখানেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
বাদ আসর বিকেল সাড়ে ৫টায় শাহী ঈদগাহে তার জানাজা শেষে নগরীর মানিকপীর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
প্রসঙ্গত, শনিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আ.ফ.ম কামাল। তিনি অসুস্থ অবস্থায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আ.ফ.ম কামাল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।