• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে বজ্রপাতে অন্তঃসত্ত্বা গৃহবধূ আহত

bijoy71news
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকড়া গ্রামে নিজ বসত ঘরে বজ্রপাতে আহত হয়ে নয়ন আক্তার (২৮) নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ।
আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলেও পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শুক্রবার (১২ জুলাই) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের জামিল মিয়ার স্ত্রী।
গতকাল শুক্রবার সকাল থেকেই বানিয়াচংসহ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সাথে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। দুপুরে ওই গৃহবধূ তার বসতঘরেই কাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাত তার ঘরের উপর পড়লে নয়ন আক্তার আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, বজ্রাঘাতের ফলে ওই নারী জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কয়েক ঘণ্টা যাবত জ্ঞান না ফেরায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।