• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নবীগঞ্জে বন্যার মোকাবেলায় প্রস্তুত রয়েছেন উপজেলা প্রশাসন

bijoy71news
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯

নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জে বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুত রয়েছে বলে যানিয়েছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার হঠাৎ করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার বেড়ে বন্যার আশংকা দেখা দেয়।
বন্যার আশংকায় হাতাশায় ভুগছেন প্রায় ৪ হাজার মানুষ
শুক্রবার এ রিপোর্টটি লেখা রাত (১০টা) পর্যন্ত দিগলবাক বাজারে ছুয়ে ছুয়ে পা ডুকছে বলে জানিয়েছেন ওই বাজারের রুবেল আহমেদ নামের এক যুবক ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান বলেন, আমরা বন্যা মোকাবেলা করার জন্য সবধরনের প্রস্তুত রয়েছি। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবগত করেছি সিলেট পানি উন্নয়ন বোর্ডের এডিশনাল চিফ এসে কুশিয়ারা নদী পরিদর্শন করেগেছেন, ঝুঁকিপূর্ণ স্থান গুলোতে বালুর বস্থা ফেলে তা আটকানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলে দিগলবাক উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রও প্রস্তুত রয়েছে। যদি রাতে বৃষ্টি না হয় আর সকালে রুদ্রতাপ বৃদ্ধি পায় তাহলে পানি কিছুটা কমবে বলে আমরা আশাবা।