• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

bijoy71news
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বজ্রপাতে তারা দুইজনই প্রাণ হারান।
শনিবার সকাল পৌণে ৯টার দিকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন, মানিকখিলা গ্রামের মিরাজ আলীর ছেলে হারিদুল এবং তার ছেলে তারা মিয়া।
তাহিরপুর থানার এস আই আরিফ রব্বানী জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হারিদুল মিয়া ও তার ছেলে মাছ ধরার জন্য ছোট নৌকা নিয়ে মানিকখিলা গ্রামের সামনে একটি হাওরে মাছ ধরতে যান। এসময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যুুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।