• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রোহিঙ্গাদের ফেরত নিতে চীনের কাছে অঙ্গীকার করেছে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জুলাই ৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার চীনের কাছে রাজনৈতিক অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।
আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগামী ৯-১০ জুলাই ঢাকা অনুষ্ঠেয় গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার রাজনৈতিক অঙ্গীকার করলেও প্রত্যাবাসন শুরুর দিনক্ষণ বলা সম্ভব নয়।’
তিনি আরও জানান, ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন, মার্শাল দীপপুঞ্জের প্রেসিডেন্ট ড. হিল্ডা হেইন ও বিশ্ব ব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিওভা।
সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখান থেকে ঢাকা ঘোষণা করা হবে। যা আগামী জাতিসংঘের জলবায়ু সম্মেলন উপস্থাপন করা হবে।