• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি কোর্টকে পকেটে রাখত : আইনমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জুলাই ৫, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বিএনপির আমলে এ দেশে কোনো আইনের শাসন ছিল না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘তারা কোর্টকে তাদের পকেটের মধ্যে রাখত। সেই আমল বদলে গেছে কিন্তু তাদের চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি।’
আজ শুক্রবার দুপুরে নবনির্মিত কসবা উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে সাংবাদকিদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনার ট্রেনবহরে হামলার বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর সম্পূর্ণ স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন। এটাকে ফরামায়েসি রায় কি করে তারা বলে এটা আমি বুঝি না। মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওয়তায় চার কোটি ১১ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করেন। তা ছাড়া উপজেলা ফরেস্টারের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন জাতের চারা বিতরণ করেন।’
আলোচনা সভার সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মো.আবুল কাসেম ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.সিরাজুল ইসলাম, কসবা পৌরমেয়র মো. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।