• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটের ঘাসিটুলায় ইয়াবাসহ আটক ২

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৮

সিলেট নগরীর ঘাসিটুলা থেকে ১২২ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২ সেপ্টেম্বর) রাতে লামাপাড়া এলাকার ঘাসিটুলা রোড থেকে তাদের আটক করে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি দল।

আটককৃতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার আটকান্দা গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে মো. রাব্বি হোসেন রুবেল (২১) ও নগরীর কাজীরবাজার এলাকার লেচু মিয়ার ছেলে রিয়াজ আহমদ (২১)।

ইয়াবা উদ্ধার ও ২ জনকে আটকের বিষয় নিশ্চিত করে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা ইয়াবা নিজ হেফাজতে রাখে এবং পরে বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রি করে বলে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক দুইজনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।