• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

এরশাদকে দেখতে সিএমএইচে রওশন ও জিএম কাদের

bijoy71news
প্রকাশিত জুলাই ৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে গেছেন তার স্ত্রী ও সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ। এ সময় সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও এরশাদের ছেলে সাদ এরশাদ।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তারা এরশাদকে দেখতে যান। এ ছাড়াও তাদের সঙ্গে ছিলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, রেজাউল ইসলাম ভূইয়া, সুনীল শুভরায়, মেজর (অব.) খালেদ আকতার, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসিরসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
আইসিইউ থেকে বের হয়ে রওশন এরশাদ হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপসনালয়ে এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া করতে অনুরোধ জানিয়েছেন রওশন।