• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে পাইপগান গুলি ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত জুলাই ২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জকিগঞ্জে পাইপগান, গুলি ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) ভোর ৫টায় উপজেলার খাসেরা এলাকার বাংলাবাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তাক আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার আজব আলীর ছেলে।
এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকবিরোধী সেলের এসআই মো. মতিউর রহমান বাদী হয়ে মোস্তাক আহমদের বিরুদ্ধে পৃথক ২টি এজাহার দাখিল করলে জকিগঞ্জ থানার মামলা করেছেন।
আসামির বিরুদ্ধে সিলেট জেলার জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার থানায় ৯টি মাদক মামলা, ২টি অস্ত্র মামলা ও ১টি ডাকাতি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে বলে সিলেট জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।