• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মেছোবাঘ উদ্ধার করল জৈন্তাপুর থানা পুলিশ, বন বিভাগে হস্তান্তর

bijoy71news
প্রকাশিত জুন ৩০, ২০১৯

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট পেট্রোল পাম্প সংলগ্ন উত্তর পাশ্বের ব্রিজের সন্নিকটে আহতবস্থায় একটি মেছোবাঘ পড়ে থাকতে দেখা যায়।
শনিবার রাত সাড়ে ৯টায় পথচারি উপজেলার ঘিলাতৈল গ্রামের ইসমাইল মিয়া (২৫), কেন্দ্রী হাওর গ্রামের ছালেক আহমদ (১৭) লামনী গ্রামের নাসির উদ্দিন (১৯) এবং মজুমদারপাড়ার রাশেল আহমদ (১৬) তারা তাৎক্ষনিক ভাবে মেছোবাঘটি আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশেকে খবর দেয়।
খবর পেয়ে অফিসার ইনচার্জ খান মো. ময়নুল জাকিরের নির্দেশে এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেছোবাঘটি উদ্ধার করে।
অপর দিকে অফিসার ইনচার্জ বন বিভাগের কাছে বাঘটিকে হস্তান্তর করে।
অফিসার ইনচার্জ খান মো. মইনুল জাকির বলেন, সংবাদ পেয়ে দ্রুত মেছো বাঘটি মারাত্বক আহতবস্থায় উদ্ধার করে বন বিভাগকে সংবাদ দেই। পরে আমরা বন বিভাগের লোকজনের কাছে হস্থান্তর করি।