• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আবার বাড়ল গ্যাসের দাম

bijoy71news
প্রকাশিত জুন ৩০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
গ্যাসের দাম আবার বাড়ানো হয়েছে। নতুন দামে ৩২.৮ শতাংশ বাড়ায় গ্রাহকদের আগের চেয়ে প্রায় এক তৃতীয়াংশ বেশি মূল্য পরিশোধ করতে হবে। আগামীকাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে।
আজ রোববার বিকেল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। এ সময় কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলামসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্যাসের দাম বৃদ্ধি করে গৃহস্থালিতে এক চুলা ৯২৫ টাকা ও দুই চুলা ৯৭৫ টাকা করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ৩২.৮ শতাংশ গ্যাসের দাম বাড়ানো হলো।