• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আওয়ামী লীগের বর্ণাঢ্য র‍্যালি

bijoy71news
প্রকাশিত জুন ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
রোববার (২৩ জুন) বেলা পৌনে ১২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
র‌্যালিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।