• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

bijoy71news
প্রকাশিত জুন ১৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় নাজরিন আক্তার স্বর্ণা (স্বর্ণা হাসান) নামে এক নারী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।
আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্রের আদালতে মামলাটি দায়ের করা হয়। তবে মামলা আমলে না নিয়ে পুলিশকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, কুয়াকাটায় জমি-জমা সংক্রান্ত ব্যাপারে জাপার সাবেক মহাসচিব ও স্বর্ণা হাসানের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় স্বর্ণাকে জেলেও যেতে হয়েছিল।