• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সাবেক শিল্পপ্রতিমন্ত্রীর ছেলেও আটক

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫
সাবেক শিল্পপ্রতিমন্ত্রীর ছেলেও আটক

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার আটকের প্রায় ১১ মাসের মাথায় ছেলে শাহেদ আহমেদ মজুমদারকেও আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা তাকে আটক করে। পরে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কিছু বিষয়ে সংশ্লিষ্টতার জন্য তাকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেফতার দেখানো হবে।

গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে জুলাই-অগাস্টের গণআন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার হন সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় তিনি আসামি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এদিকে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতার পটপরিবর্তনের পরেই কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।