• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজধানীতে ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫
রাজধানীতে ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগে নজরুল ইসলাম (৪৩) নামের এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি করেছে, নজরুল আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লালাবাগের আরএনডি রোডের জমজম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে নজরুলের মরদেহ উদ্ধার করে লালবাগ থানা-পুলিশ।

জানা গেছে, নজরুল ইসলাম খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতি গ্রামের মৃত নবাব আলীর ছেলে। স্ত্রী, সন্তান ও শাশুড়িকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তিনি। নজরুল ইমামবাগ স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্যাশিয়ার ছিলেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সিআইডি ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।