• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪
রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ

বড়দিন উপলক্ষ্যে রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিএমপি।

এতে বলা হয়, খ্রিষ্টানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারার ক্ষমতাবলে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা থেকে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।