সিলেট :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ বর্ধিত সভা শনিবার বিকেলে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষ মার্কার বিজয়ের লক্ষ্যে সকল ভয়ভীতি উপেক্ষা করে দলীয় নেতাকর্মী মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
বক্তারা বলেন, তফশীল ঘোষণার পর থেকে ঐক্যফ্রন্টের প্রার্থীদের উপর যেভাবে হামলা মামলা ও গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে তাতে প্রমান হয়- আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের লক্ষ্যে মতাদর্শের উর্ধ্বে উঠে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে সাংবিধানিক উপায়ে প্রতিনিধিত্বশীল সরকার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সরকার একে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বলতা মনে করছে। ক্ষমতা চিরস্থায়ী করতে সকল ষড়যন্ত্র ও দমনপীড়নের জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোট বিপ্লবের মাধ্যমে আলেম ওলামা সহ দেশের সকল মানুষকে দুঃশাসনের বিরুদ্ধে মাঠে নামতে হবে।
সভায় সিদ্ধান্ত হয়- সিলেটের ৬টি আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষের পক্ষে জমিয়তের সকল দায়িত্বশীল নেতাকর্মীকে নিজ নিজ আসনগুলোর ধানের শীষের পক্ষে মাঠে কাজ করতে হবে।
যৌথ সভায় উপস্থিত ছিলেন- জেলা সহ সভাপতি শামসুদ্দিন, মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর সহ সম্পাদক মাওলানা শফিউল আলম, হাফিজ আব্দুস সামাদ, সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, অর্থ সম্পাদক মাওলানা রশিদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ, মহানগর জমিয়ত নেতা শামীম আহমদ, মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা আব্দুলাহ মাসরুর, যুব নেতা হাফিজ মাসউদ আজহার, মাওলানা আফজল হোসাইন খান, মাওলাা ফয়ছল আহমদ, জাবির আহমদ জুলফিকার, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফরহাদ আহমদ, আব্দুলাহ আল মামুন খান, হাফিজ শাহিদ হাতিমী প্রমুখ।