• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে ক্ষমতাসীনরা বেসামাল হয়ে পড়েছে: মুক্তাদির

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

সিলেট :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি কর্পোরেশন-সদর উপজেলা) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়, ফিরে পেতে চায় তাদের ভোটের অধিকার।
তিনি বলেন, দেশে এখন পর্যন্ত নির্বাচনী লেবেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি। সরকার দলীয় প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন, অপর পক্ষে বিএনপি ২৩ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর চালানো হচ্ছে গণগ্রেফতার, বাসা-বাড়ীতে চলছে তল্লাশীর নামে পুলিশী হয়রানী। হাজার হাজার নেতা-কর্মী শান্তিতে ঘুমাতে পারছেন না। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যেও ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে ক্ষমতাসীনরা ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে। তারা নানা ফন্দি-ফিকির করে জনরায় ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু কোনকিছুতেই কাজ হবেনা, জনতার জোয়ারে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে।
তিনি শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর মদীনা মার্কেট-পাঠানটুলা এলাকায় গণসংযোগ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পথসভা শেষে পাঠানটুলা থেকে আম্বরখানা পর্যন্ত গণসংযোগ করা হয়।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, পেশাজীবি নেতা বদরুদ্দোজা বদর, মহানগর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, আমির হোসেন, বাবু নিহার রঞ্জন দে, উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, মহানগর বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, মখলিছ খান, সিরাজ খান, সোহেল বাসিত, স্থানীয় বিএনপি নেতা আবু হেনা, সানাউল হক, আবুল হোসেন, মঈনুল হক চৌধুরী, দুদু মিয়া, আব্দুল জব্বার তুতু, আব্দুল লতিফ, আবু সুফিয়ান, মঈনুল ইসলাম ও আলী হোসেন প্রমূখ।
পেশাজীবিদের সাথে মতবিনিময়:
সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরকে বিজয়ী করে আওয়ামী ‘অপশাসন’-এর যথাযথ জবাব দেয়ার আহবান জানিয়েছে সিলেটের পেশাজীবীরা।
শুক্রবার রাতে সিলেট নগরীর আম্বরখানায় বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে আয়োজিত পেশাজীবীদের এক মতবিনিময় সভা থেকে এ আহবান জানানো হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেট-এর সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)-এর সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ শামীমুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক প্রফেসর ডাঃ শাহনওয়াজ চৌধুরী এবং সাংবাদিক বদরুদ্দোজা বদরের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতা দখল করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। আজ গণতন্ত্র পুণরুদ্ধারের সময় এসেছে। আর তাই এ মুহূর্তে ধানের শীষের প্রতীককে বিজয়ী করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ।
বক্তারা বলেন, গত ১০ বছরে সরকার কোন মেধার মূল্যায়ন করেনি। আওয়ামী দুঃশাসনে সবচেয়ে বেশী বঞ্চনার শিকার হয়েছে দেশের পেশাজীবী সম্প্রদায়। দুর্নীতিগ্রস্ত চাটুকারদেরকে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। ফলে মেধাবী পেশাজীবীদের সেবা থেকে দেশ বঞ্চিত হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম, সরকারী-বেসরকারী চাকুরীতে দলীয় লোকদের নিয়োগ ইত্যাদি কারণে দেশের শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বড় ধরনের শূণ্যতা সৃষ্টি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই দেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।
মতবিনিয়ম সভায় সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের সকল ক্রান্তিকালে পেশাজীবী নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এক যুগ ধরে দেশে গণতন্ত্র নেই। চাটুকার ও দলীয় লোকজনের কারণে দেশে মেধার বিকাশ হচ্ছেনা। দেশের এই চরম ক্রান্তিকালে আবারো পেশাজীবী-সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক প্রধান প্রফেসর ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. আবু ইউসুফ, বিএমএ, সিলেট-এর সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মাসুকুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সিকৃবি সাদা দলের সাবেক সভাপতি প্রফেসর ডা. ছিদ্দিকুল ইসলাম, শাবিপ্রবি গণিত বিভাগের প্রফেসর মতিউর রহমান, আইইবি সিলেটের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, সাদা দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজাম উদ্দিন, সাদা দলের সভাপতি প্রফেসর ড. আশরাফ উদ্দিন, বিএমএ, সিলেট-এর সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডা. নাজমুল ইসলাম, ড্যাব সদস্য প্রফেসর ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, বিএমএ সাবেক সহ-সভাপতি প্রফেসর ডা. মোসাদ্দেক চৌধুরী, ড. আশরাফ চৌধুরী, প্রফেসর ডা. আমিনুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট-এর সাবেক সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, বর্তমান সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, সিনিয়র এডভোকেট শামীম সিদ্দিকী, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, অধ্যক্ষ একেএম সিফত আলী, শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি প্রফেসর ফরিদ আহমদ, সিলেট বিভাগীয় আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সাংবাদিক খালেদ আহমদ, কারিগরি শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি মো. মনিরুল ইসলাম, সাদা দল কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক প্রফেসর ডাঃ এমদাদুল হক, সাদা দলের সেক্রেটারী প্রফেসর ড. মাসুদুর রহমান, প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ, প্রফেসর ড. আসাদ-উদ-দৌলা, কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহ উদ্দিন, কৃষিবিদ মনোয়ারুল হক, কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক গোলাম রসুল, নেয়ামত উল্লাহ, আবু জর মোহাম্মদ গাউস, কৃষিবিদ ড. জামিল আহমদ, কৃষিবিদ আশফাক আহমেদ, প্রকৌশলী সালাম পারভেজ চৌধুরী, ডা. হোসাইন আহমদ, ডা. মোহাম্মদ আব্দুল হাফিজ, মো. হুমায়ুন কবির, মাজহারুল ইসলাম, আবু ইউসুফ, মো. জায়েদ বখ্স, আইইবি সিলেটের প্রাক্তন সেক্রেটারী প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী প্রমুখ।