• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ-৪ আসনে গণ সংযোগ করেছেন সাংবাদিক আল-হেলাল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

সিলেট :
নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে শুক্রবার বিকেলে সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা (সদর বিশ্বম্ভরপুর) আসনের গৌরারং ইউনিয়নে গণ সংযোগ করেছেন হারিকেন প্রতীকে (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও বাংলাদেশ মুসলিম লীগ) সমন্বয়ে গঠিত গণঐক্য এর প্রার্থী সাংবাদিক শিল্পী আল-হেলাল।
গণ সংযোগকালে তিনি ইউনিয়নের টুকেরঘাট বাজার, ভেরাজালি বাজার, গৌরারং বাজার, আহমদাবাদ ও ইচ্ছারচর বাজারের ব্যবসায়ী, মসজিদ মাদ্রাসা ও স্কুলের শিক্ষক, মুসল্লীয়ানে কেরাম ও স্থানীয় জনসাধারনের সাথে কুশল বিনিময় করেন।
আল-হেলাল বলেন, আমি বদলা নয় বদল চাই হারিকেন মার্কায় ভোট চাই। সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে আমার ফুফুর বাড়ি ও ইনাতনগর গ্রামে খালার বাড়ি। আমার চাচা আহমদাবাদ নিবাসী এম.এ রশীদ চৌধুরী কর্মজীবনে এলাকার মানুষের সেবা করেছেন। আমিও একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের সেবক হতে চাই।
এর আগে নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে বৃহস্পতিবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাগবেড় বাজার,চালবন পয়েন্ট,পলাশ বাজার ও লামাপাড়া গ্রামে গণ সংযোগ করেন তিনি। আল-হেলাল বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের লামাপাড়া গ্রামে আমার দাদার বাড়ি। আমার চাচা লামাপাড়া নিবাসী যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস.এম শামসুল ইসলাম ৭১ এর মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে আহত হয়ে মুক্তিযুদ্ধের ৪৭ বছর পরও হানাদার বাহিনীর বুলেটের ক্ষতচিহ্ন নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বেঁচে রয়েছেন। এই মাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন আমার আরেক চাচা বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবু লেইছ মিয়া। আমিও একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান। সততা সাহসিকতা আর আত্মবিশ্বাসকে সম্বল করে সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমি যদি অন্য সকল প্রার্থীদের মতো প্রার্থীতা প্রত্যাহার করতাম তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও যে কেউ এমপি নির্বাচিত হতেন। শহরে পোষ্টার সাঁটিয়ে মাইক বাজিয়ে প্রচারণা চালিয়ে জমিদারী তুঘলকি কায়দায় জোরেসোরে ভোট চাওয়ার দু:সাহস আমার নেই। তাই আমি প্রার্থী হিসেবে পঙ্গুত্বকে উপেক্ষা করে স্বশরীরে সম্মানিত ভোটারদের সামনে হাজির হয়েছি। আপনারা হারিকেন মার্কায় ভোট দিয়ে আমাকে নয় পরিবর্তন ও তারুণ্যের রাজনীতির বিজয়কে সুপ্রতিষ্ঠিত করুন। আমি সেবামূলক সাংবাদিকতার নতুনধারা নিয়ে আপনাদের সাথে যেমন ছিলাম তেমনি বর্তমানে আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।