সিলেট :
সিলেট সম্মিলিত ক্রিড়া পরিবারের উদ্যোগে সিলেট ১আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর মিরবক্সটুলা একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলার ক্রিড়া সংস্থার সাবেক সহ সভাপতি ফয়জুল হক চৌধুরীরর সভাপতিত্বে ও সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ড. এ কে আব্দুল মোমেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খেলা জয় পায় আপনাদের মাধ্যমে। বিশেষ করে খেলাধূলা যারা করে তাদেরকে শেখ হাসিনা অনেক সাহায্য করেন। আমার ভাইও খেলাধূলা ও সাংস্কৃতিক মনা মানুষ। সিলেটে খেলার মাঠ খুবই কম এগুলো বাড়াতে হবে। আরেক টার্ম যদি সরকার ক্ষমতায় আসে তাহলে কালারুক্কা এলাকায় একটি মাঠ করে দেওয়া হবে। তিনি বলেন এই নির্বাচন কিন্তু খুবই গুরুত্ব পূর্ণ নির্বাচন ‘ডাজ নো মেটার’ সিলেটে যে দল জিতবে সেই দল সরকার গঠন করবে। সরকার যদি জয় পায় তাহলে আমাদের মঙ্গল হবে। আর যা কিছু হয়েছে তা অত্যান্ত গর্বের ও প্রশংসার প্রত্যেকটি উন্নয়নের গুরুত্ব অপরিসীম। এখন কিন্তু বোমাবাজী, সন্ত্রসী আতংক নেই মানুষের মধ্যে। যারা শেখ হাসিনাকে গালিগালাজ করে তারাই কিন্তু ব্যবসা-বাণিজ্য, তাদের ছেলে মেয়েরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই চেলাফেরা করে। সে জন্য আবার জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বিএনপির জামাতের আমলে দখলদারসৃষ্টি হয়েছে উল্লেখ্য করে বলেন ফুটবলে, বাসস্ট্যান্ডে বিভিন্ন খাতে তারা দখল করে রেখেছিল। তাদের আমলে জঙ্গীবাদের স্থান পেয়েছিল, আপনাদের দেখেছেন জজ সাহেবকে মেরে ফেলা হয়েছিল, সিলেটে শাহজালাল মাজারে বোমা মেরেছিল। ২০০১-০৬ দূর্নীতে চ্যাম্পীয়ন লাভ করে। কিন্তু আপনারা দেখেছেন শেখ হাসিনার সরকারের আমালে অনেক অনেক ডেভলাপ হয়েছে। আপনারা যদি উন্নয়ন দেখতে চান এবং দেশকে এগিয়ে নিতে চান তাহলে অব্যশই নৌকাকে বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের পথে হাটছেন সেই পথ দিয়ে যদি আমারা এগিয়ে যাই তাহলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে। আমি নির্বাচিত হলে অব্যশই আপাদের সব গুলো কাজ করব। শেখ হাসিনা আমাকে যে নৌকা প্রতীক দিয়ে সম্মান দিয়েছেন যদি আপনারা আপনাদের আমানত ভোট দিয়ে যদি বিজয়ী করেন তাহলে আমি সেই সম্মানের মর্যাদা রাখতে পারব।
পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট ইউনাইটেড ক্লাবের সভাপতি শমশের জামাল, বক্তব্য রাখেন-ক্রীড়া লেখক সমিতির সভাপতি মান্না চৌধুরী, সিলেট সোনালী অতিথি ক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত আলী চেরাণ, মহিলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যনির্বাহী সদস্য সালমা বাছিত, সিলেট জেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ইয়ংভিক্টর/ইয়াংস্টার ক্লাবের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর রেজওয়ান আহমেদ, টিলাগড় ক্লাবের সাধারন সম্পাদক ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাবেক কাউন্সিলর, সিলেট জেলার ক্রীড়া সংস্থার সাবেক কার্যনির্বাহী সদস্য, সিলেট ইউনাইটেড ক্লাবের সহ সভাপতি নাসিরুদ্দিন খান