• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ফেইসবুক স্টেটাসে যা বললেন যুবলীগ নেতা আনোয়ার আলী

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৫, ২০১৮

ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলীর ফেইসবুক স্টেটাস হুবহু তুলে ধরা হল। দীর্ঘদিন যাবৎ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতেছি, সুখে দুঃখে মানুষের পাশে দাড়িয়েছি, মানুষের জন্য ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেকে উজাড় করে দিয়েছি। কখনো অন্যায়ের কাছে আপোষ করিনি।
কোন রক্ত চক্ষুকে কখনো পরোয়া করেনি। সত্য ও ন্যায়ের পক্ষে আমার পথচলা। স্বার্থের জন্য কখনো নিজের স্বকীয়তা জলাঞ্জলী দেইনি।
পল্টিবাজী জানিনা, যদি পল্টিবাজী জানতাম তাহলে আজ আমার অবস্থান কোন পর্যায়ে যেত তা আমাকে যারা চিনেন এবং জানেন তারা বুঝতে পারবেন।
মানুষের ভালবাসা নিয়েই বেচে আছি, ভালবাসা নিয়েই বাচতে চাই। এত উদার মনে চলার পর ও স্বার্থবাদী একটি মহল আমার পদচারনা সহ্য করতে পারেনা। আমাকে স্তব্ধ করে দিতে চায়।
কারন তাদের দৌড় কতটুকু তা আমি দাগ খতিয়ান সহ জানি যার দরুন আমি তাদের টার্গেট।
স্বার্থবাদী বিরুদ্ধবাদীরা সবসময় আমার বিরুদ্ধে উটেপড়ে লেগেছে। আমাকে সবসময় মাইনাস করার চেষ্টায় লিপ্ত আছে, জীবনে বহু নির্যাতিত হয়েছি, নির্যাতনের ক্ষত এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছি। বঙ্গবন্ধুর রাজনীতি করি, এসব অত্যাচার নির্যাতনকে নিয়তি ধরে নিয়েছি, দলের সুখের সময় আমাদের মুল্যায়ন না হলেও দলের দুর্দিনে জাগ্রত প্রহরীর ন্যায় দলকে পাহারা দেই।
দীর্ঘদিনের রাজনীতিক জীবনে আমার শুভাকাংখীর বিশাল একটা অংশ যারা আমাকে চিনেন এবং জানেন তারা আমার দুঃখ কষ্ট দেখে আমার চাইতেও তারা দুঃখে ভারাক্রান্ত, আমাকে সান্তনা দেবার কথা থাকলেও আমি তাদেরকে সান্তনা দিতে হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের আকুন্ঠ সমর্থন ও ভালবাসা পেয়েছি আরেকদিকে পেয়েছি কঠোর সমালোচনা।
আমার জীবনের বড় প্রাপ্তি এই অধমকে কিছু মানুষ নিজের জীবনের চাইতে ভালবাসে। ওদের ভালবাসা নিয়ে বাচতে চাই, বাচতে চাই সবার ভালবাসা নিয়ে।
আমাকে যারা প্রচণ্ড ভালবাসে তারা আমাকে বার বার প্রস্তাব করতেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য, এবং অলরেডি তারা প্রচারনা শুরু করে দিয়েছেন। যাতে আর কোন বঙ্গবন্ধুর সৈনিককে আমার মত পরিনতি ভোগ করতে না হয়। আমি তাদের এই চাওয়াকে অবশ্যই সম্মান করি, তাদেরকে বিনয়ের সাথে বলছি বর্তমানে নির্বাচন করার আমার কোন পরিকল্পনা নেই, বর্তমানে মমতাময়ী নেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করাই হবে আমাদের কাজ।
আপনাদের চাওয়া পুরন করার জন্য ভবিষ্যতে অনেক সময় আছে, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তখন মনে হচ্ছে অনেক লম্বা হায়াত নিয়ে এসেছি।
আপনাদের ভালবাসার প্রতিদান দেওয়ার সাধ্য আমার নেই তবে কথা দিলাম আপনাদের একজন হয়ে আমি বাচতে চাই।
আপনাদের আনোয়ার হোসেন আলী আপনাদেরই থাকবে, সুখে দুঃখে অতিতে যেমন আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
আমার হৃদয়ের দরজা সবসময় আপনাদের জন্য খোলা।
সবাই ভাল থাকুন, সুস্হ থাকুন।
সবার প্রতি অফুরান ভালবাসা রইল।
আমার জন্য দোয়া করবেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।