• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

মিনিস্টার কাপ জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের কৃতিত্ব

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১, ২০১৮

‘আবুল মাল আবদুল মুহিত মিনিস্টার কাপ ১৩তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ-২০১৮’ প্রতিযোগিতায় সিলেট জেলা উশু দল অংশগ্রহণ করে ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ পদক লাভ করেছে। ২৭ অক্টোবর শনিবার তিনদিব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে তাউলুর তাইচি ও তাইচি জিয়ান ইভেন্টে ২টি সিলভার পদক অর্জন করে সাদিয়া আক্তার ইমরানা ও তাউলুর নান্দাও ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করে আমিনুল ইসলাম তামিম। তারাই দুজই সিলেটের ঐতিহ্যবাহী চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রশিক্ষণার্থী।
প্রতিযোগিতায় টিম কোচের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন ও টিম ম্যানেজার হিসেবে ছিলেন মো. জুবায়ের হোসেন জাবেদ।
এসময় টিম কোচ মো. আনোয়ার হোসেন বলেন, জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সিলেটের টিম অনেক ভালো ফলাফল করেছে। মাসব্যাপী ক্যাম্পেইন ও প্রশিক্ষণের ফলে আজকের এ ফলাফল। কিছু সময় পেলে হয়তো প্রশিক্ষার্ণীরা সিলেটের জন্য আরো ভালো সুনাম বয়ে আনতে পারত। আগামীতেও এরচেয়ে ভালো করবে বলে আমি আশা করি। তিনি বলেন, উশু খেলাকে আরো জনপ্রিয় করতে অন্যান্য সংস্থা ও সরকারের সহযোগিতা প্রয়োজন। সরকারের সহযোগিতা পেলে ভবিষ্যতে তৃনমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে বলে আমি মনে করি। তিনি বলেন, আমাদের এখান থেকে উশু প্রশিক্ষণ করে অনেকে স্বাবলম্বী হয়েছেন। লেখাপাড়ার পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থায় চাকুরি করে জীবনকে আরো সুন্দর করেছেন।
সিলভার অর্জনকারী পিডিবি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী সাদিয়া আক্তার ইমরানা পশ্চিম কাজলশাহের বাসিন্দা মো. জাবেদ আহমদের বড় মেয়ে ও ব্রোঞ্জ অর্জনকারী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ১০ শ্রেনি ছাত্র আমিনুল ইসলাম তামিম কালিঘাটের বাসিন্দা মো. আবুল কালামের বড় ছেলে। তারা ভবিষ্যতে সিলেটকে আরো ভালো কিছু উপহার দিতে সকলের নিকট দোয়া প্রার্থী।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চাইনিজ উশু ফাইটার স্কুলের অন্যান্য খেলোয়াড়বৃন্দরা হলেন তাউলু ইভেন্টে রাজন তালুকদার, মাছুম আহমদ হৃদয়, মুসলিম আহমেদ নিহাদ, আবু মোকাম্মিল সাইফ, আরিফ উদ্দিন ওলি, তানভীর চৌধুরী, সান্দা ইভেন্টে আমিনুল ইসলাম, মোহন আহমদ, নিয়ামুল হক, মো. জহিরুল ইসলাম, আল আবতাহি নুর।