বিজয়৭১নিউজ : সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার ক্ষেত্রে দক্ষতার সাক্ষর রেখেছেন। বিগত ১০ বছর দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকরে দেশের উন্নয়ন সাধিত হয়। প্রধানমন্ত্রী সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ফলে বিশ^নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমাতা দেখতে চায়। দেশব্যাপী সরকারের উন্নয়ন অংশ হিসেবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বহুল প্রতীক্ষিত সিলেট-সুলতানপুর সড়কের সংস্কার ও সম্প্রসারণে ৭৫ কোটি ট্রেন্ডার সম্পন্ন হয়েছে। সরকারের এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠানোর আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৭ অক্টোবর শনিবার দুপুরে দক্ষিণ সুরমার উপজেলার সিলাম ইউনিয়নের ৭৪ লাখ টাকা ব্যয়ে ডুংশ্রী ইসলামাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ২২ লাখ টাকা ব্যয়ে দাউদপুর ইউনিয়নের নৈখাই-তিরাশীগাঁও ভায়া কটু মিয়া জিপিএস সড়ক মেরাত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষে পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী, সহকারী প্রকৌশলী হোসেন আহমদ, নূরুল হক, ডুংশ্রী ইসলামাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ রফিক মিয়া, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, খিজির খান, পংকি মিয়া, দাউপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী আলাউদ্দিন তুলা, সেলিম আহমদ মেম্বার, হারুনুর রশীদ হিরন, সাহেল আহমদ চৌধুরী কামাল মেম্বার, হাজী ফারুক মিয়া, কাচা মিয়া, মোবারক আলী, তুহিন আহমদ চৌধুরী, যুবলীগ নেতা মনসুর আহমদ, নন্দন চন্দ্র পাল, রফিক মিয়া, সিদ্দেক আলী মাষ্টার, আনছার আলী, সালেহ আহমদ, এমরান আহমদ, এমরান মিয়া, আনছার মিয়া, মঈন উদ্দিন, পারভেজ আহমদ, আমিনুল ইসলাম, লুমান, মিনহাজ, জাহেদ, জাহেদ, ছাদেক, মাহিম, সারেহ, ফয়েজ, নুরুল, এম.এ আল সাহেদ প্রমুখ।
বি৭১নি/জেএ/বিনিপ্রেবি